গাজর দৃষ্টি শক্তি উন্নত করার পাশাপাশি শরীরের নানান রোগ প্রতিরোধ করে
গাজর দৃষ্টি শক্তি উন্নত করার পাশাপাশি শরীরের নানান রোগ প্রতিরোধ করে ।
গাজর ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ শীতকালের সবজি হলেও এখন সারা বছরই গাজর পাওয়া যায়,গাজর মানব শরীর সুস্থ রাখতে অসাধারন কাজ করে,গাজর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
করে, এমনকি সৌন্দর্য চর্চায় গাজর বিশেষ সহায়তা করে।
বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রধান ফারাহ মাসুদা গাজরের পুষ্টিগুণ সম্পর্কে বলেন, গাজরে প্রচুর পরিমাণে বিটাক্যারোটিন থাকে, যা অন্যান্য শাক সবজিতে সরাসরি ভিটামিন এ থাকে না, বিটাক্যারোটিন ভিটামিন এ’র কাজ করে, তাই নিয়মিত গাজর খেলে সুস্থ শরীরের পাশাপাশি মানব শরীরের ত্বকও ভালো থাকে ।
গাজরের
পুষ্টি গুনাগুন, প্রতি ১০০ গ্রাম গাজরে আছে ৫৭ কিলোক্যালোরি খাদ্যশক্তি, প্রোটিন ১২ গ্রাম, স্নেহ ০.২ গ্রাম, কার্বোহাইড্রেট ১২৭ গ্রাম, খনিজ ০.৯ গ্রাম, ক্যারোটিন ১০৫২০ মাইক্রো গ্রাম, ভিটামিন বি-২ ০.০৫ মি. গ্রাম, ভিটামিন সি ২.২ মি.গ্রাম, লৌহ ২.২ মি.গ্রাম, ক্যালসিয়াম ২৭ মি.গ্রাম।
গাজর কাঁচা খেলে শরীরের জলীয় অংশের চাহিদা পূরণ হয় ও ক্ষুধা নিবারণ হয়, এছাড়াও গাজর থেকে প্রচুর কর্মশক্তি পাওয়া যায়।
গাজর দৃষ্টিশক্তি বাড়াতে বিশেষ ভাবে সাহায্য করে,
গাজরে বেশী পরিমান বিটাক্যারোটিন থাকে তাই নিয়মিত গাজর খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়াতে বিশেষ
ভাবে সাহায্য করে,এবং এটি চোখের রেটিনা ও চোখ গহব্বর সুস্থ রাখতে সাহায্য করে।
গাজরের
পুষ্টি গুনে মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,এবং অন্ত্রনালীর সুস্থতা বজায় রাখতে গাজর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
গাজর
অত্তান্ত উপকারি একটি সবজি, যা ডায়রিয়া প্রতিকারে ও বমিভাব কমাতে অসাধারন
সাহায্য করে,এবং গাজর মানব দেহে এসিড ও ক্ষারের সমতা রক্ষা করে।
গাজর মানব
শরীরের রক্ত পরিষ্কারক হিসেবে বিশেষ ভূমিকা পালন
করে,এবং গাজরে ভিটামিন সি থাকায় দাঁত ও মাড়ির সুস্থতা বজায় রাখে, মাড়ি ফোলা ও দাঁত থেকে রক্ত পরা সমস্যা সমাধানে গাজর বেশ উপকারি,গাজর স্নায়ুতন্ত্রের সুস্থতা রক্ষা করে ও স্মৃতিশক্তি বাড়াতেও বিশেষ ভাবে সাহায্য করে।
গাজর পেটের নানা রকম সমস্যা যেমন- ডায়রিয়া, আমাশয়, বদহজম ইত্যাদি সমস্যা সমাধানে সাহায্য করে, গাজরের বিশেষ গুনে কিডনি রোগ ও এলার্জি সমস্যা দূর করতে এটি বেশ কার্যকর।
গাজরের বিদ্যমান পুষ্টিগুণ থায়রয়েডের হরমোন সংশ্লেষণে বাধা দেয়, এটি কর্মশক্তি দান করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে,এতি শিশু ও গর্ভবতী মায়েদের অপুষ্টি দূর করে এবং শিশুদের হাড়ের গঠন ও চোখের সুস্থতা রক্ষা করে।
খাবারে গাজর ব্যবহার করলে তা খাবারের স্বাদে বৈচিত্র্য আনে ও পরিবেশনেও নতুন মাত্রা যোগ করে, এছাড়াও নিয়মিত গাজর খেলে গায়ের রঙ উজ্জ্বল হয়,কারণ এটি রক্ত পরিষ্কার করে ও ত্বকে জেল্লা ফিরিয়ে আনে।
ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই লেখাটি পরার জন্য ।


No comments