Header Ads

Header ADS

লাল শাক মানব দেহের সুস্থতা বজায় রাখে


লাল শাক মানব দেহের সুস্থতা বজায় রাখে

মানব দেহের সুস্থতা বজায় রাখার জন্য লাল শাকের গুরুত্ব অনেক বেশি, লাল শাকের রূপে যেমন সবাই মুগ্ধ তেমনি এই শাকের গুনও অনেক বেশী , ভিবিন্ন গবেষণায় দেখা গেছে লাল শাকের শরীরে এমন কিছু উপকারি উপাদান রয়েছে যা মানব সাস্থের জন্য খুবই উপকারি ।

৩০ বছর বয়স এর পর থেকে মানব শরীরের ভাঙন আটকানোর পাশাপাশি একাধিক রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে লাল শাক, লাল শাক পাতের ভাতকে নতুন রূপ দিতেও সেরা, আমাদের দেশে  ছোট বড় প্রায় সবাই এর স্বাদের ভক্ত, প্রতিদিন যদি এই শাকটি খাওয়া যায়, তাহলে আয়ু তো বাড়েই, সেই সঙ্গে সুস্থ জীবনের পথ অনেকাংশেই প্রশস্ত হয়, তাই মানব জিবনের সুসাস্থের জন্য এই শাকের রয়েছে অনেক পুষ্টি গুন ।

লাল শাকের ভিটামিন-প্রতি ১০০ গ্রাম লাল শাকে আছে ক্যালসিয়াম ৩৭৪ মি. গ্রা ,ভিটামিন সি ৪২.৯০ মি. গ্রা, শর্করা .৯৬ মি. গ্রা, প্রোটিন .৩৪ মি. গ্রা, স্নেহ .১৪ মি. গ্রা, ভিটামিন বি১ .১০ মি. গ্রা, ভিটামিন বি২ .১৩ মি. গ্রা, ক্যারোটিন ১১.৯৪ মি. গ্রা, অন্যান্য খনিজ .০৬ মি. গ্রা, খাদ্য শক্তি ৪৩ কিলোক্যালরি । 

লাল শাক রক্তে কোলেস্টরলের মাত্রা স্বাভাবিক রাখতে সহায়তা করে, ফলে হৃদরোগের ঝুঁকি কমে, . লাল শাকের এন্টি অক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে, মানুষের মস্তিষ্ক হৃদপিণ্ডকে শক্তিশালী করতে লাল শাকের ভূমিকা অনেক

লাল শাক মানব শরীরের কিডনি সুস্থ রাখতে সয়াহতা করে, লাল শাক কিডনির ফাংশন গুলো ভালো রাখতে কিডনি পরিষ্কার রাখতে খুব ভালো কাজ করে। 

লাল শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন যা চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধির জন্য খুব উপকারী, লাল শাকে বিদ্যমান ভিটামিন রেটিনার ক্ষমতা বাড়িয়ে দিয়ে সার্বিকভাবে দৃষ্টিশক্তির উন্নতিতে বিশেষ ভূমিকা পালন করে থাকে,তাই দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে আপনার খাবারেরে মেনুতে রাখুন লাল শাক

লাল শাক ক্যালসিয়ামের ভাল উৎস, লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় সবচেয়ে বেশি, ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত দরকারি উপাদান, বিশেষ করে দাঁত এবং হাঁড় গঠনে, তাই দাঁতের সুস্থতা, হাঁড় গঠন, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে  এই  শাক অত্তান্ত উপকারী

লাল শাক হজম শক্তি বাড়ায় , লালশাকে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ থাকে, যা হজমে সাহায্য করে ফলে স্বাভাবিক ভাবেই বদ-হজমের আশঙ্কা কমে,  সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট যাতে ঠিক মতো হয়, সেদিকেও খেয়াল রাখে

লাল শাক চুল পরা রোধ করে, চুলের স্বাস্থ্যের জন্য লাল শাক অনেক উপকারী, এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলে মিনারেল পুষ্টি যোগায় । 

লাল শাক রক্ত শূন্যতা রোধ করতে খুবই উপকারী কারণ এতে আছে প্রচুর পরিমাণে আয়রন, লাল শাক শরীরে লোহিত রক্ত কণিকার মাত্রা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, তাই অ্যানিমিয়া রোগীদের জন্য এই শাকটি খাওয়া খুবই উপকারী

তাই আমাদের সুসাস্থের জন্য লাল শাক খাওার খুবই দরকার, নিয়মিত লাল শাক খেলে হয়তবা আমরা শারীরিক ভাবে অনেকটাই সুস্থ থাকবো ।

ধন্যবাদ , আপনার মূল্যবান সময় দিয়ে এই লেখাটি পড়ার জন্য ।  



No comments

Powered by Blogger.