Header Ads

Header ADS

আমড়া মানব দেহের জন্য পুষ্টিতে ভরপুর একটি টক মিষ্টি ফল



আমড়া মানব দেহের জন্য পুষ্টিতে ভরপুর একটি টক মিষ্টি ফল

প্রতি ১০০ গ্রাম খাবার যোগ্য আমড়ায় ১ দশমিক ১ গ্রাম প্রোটিন, ১৫ গ্রাম শ্বেতসার, শূন্য দশমিক ১০ গ্রাম স্নেহ জাতীয় পদার্থ এবং ৮০০ মাইক্রোগ্রাম ক্যারোটিন আছে,
এ ছাড়াও আছে শূন্য দশমিক ২৮ মিলিগ্রাম থায়ামিন,শূন্য দশিমক শূন্য চার মিলিগ্রাম রিবোফ্লাভিন,  ৯২ মিলিগ্রাম ভিটামিন-সি,  ৫৫ মিলিগ্রাম ক্যালসিয়াম এবং তিন দশমিক নয় মিলিগ্রাম লৌহ, আমড়ার খাদ্যশক্তি ৬৬ কিলোক্যালোরি, খনিজ পদার্থ বা মিনারেলসের পরিমাণ শূন্য দশমিক ছয় গ্রাম।

আমড়া স্পনডিয়াস  প্রজাতির অন্তর্ভুক্ত, এর জেনেরিক নাম হগ প্লাম, একে গোল্ডেন অ্যাপেলও বলা হয়, এটি ল্যাটিন আমেরিকার স্থানীয় ফল হলেও দক্ষিণ-পূর্ব এশিয়াতে বেশি খাওয়া হয়, পুষ্টিতে ভরপুর আমড়া আমাদের দেশের একটি জনপ্রিয় ফল, 
আমড়া আমাদের দেশে প্রায় সব সময় পাওয়া যায় , আমড়াতে রয়েছে অনেক পুষ্টি যা প্রায় তিনটি আপেলের পুষ্টির সমান, আপেলের চাইতে আমড়াতে প্রোটিন, ক্যালসিয়াম ও আয়রনের পরিমান বেশি রয়েছে,  আমড়া ভিটামিন সি সমৃদ্ধ ফল, যা আমাদের দেহের জন্য অতি  প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান।

আমড়ার বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা, গরমের সময়ে রাস্তার ফল বিক্রেতাদের ভ্যানে ফুলের মত করে কেটে সাজিয়ে রাখা আমড়া দেখে শিশু থেকে বৃদ্ধ যে কারোরই জিভে জল আসে, তবে এসব রাস্তার আমড়া না খেয়ে ঘরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কেটে খাওয়া উচিত, 
আমড়ায় প্রচুর পরিমান ভিটামিন সি, আয়ারন,, ক্যালসিয়াম আর আঁশ আছে,  যেগুলো মানব শরীরের জন্য খুব দরকারি, হজমেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আমড়াতে  অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারে সমৃদ্ধ, এছাড়া এতে ক্যালরিও খুব কম থাকে, তাই নির্বিঘ্নে নিয়মিত খেতে পারেন ফলটি, হয়তোবা অনেকটাই সুস্থ থাকবেন, আসুন আজ আমড়ার কিছু পুষ্টি গুনাগুন জেনে নেই। 

আমড়া ভিটামিন সি এর অভাব মিটাতে বিশেষ ভুমিকা রাখে, আর এই ভিটামিন সি মানব শরীরের  রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে এবং কোলাজেনের উৎপাদনে সাহায্য করে, কোলাজেন স্কিন, লিগামেন্ট,টেন্ডন ও কার্টিলেজকে স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে, 
আমড়া ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল, দৈনিক একটি আমড়া খেলে ভিটামিন সি এর চাহিদার ৩৯%-৪৯% পূরণ হয়, আমড়ার ভিটামিন সি ফ্রি র‍্যাডিকেলের ক্ষতি থেকে শরীরকে রক্ষা করে, আমড়ায় প্রচুর ভিটামিন সি থাকায় এটি খেলে স্কার্ভি রোগ এড়ানো যায়।

আমড়া বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ  করতে সাহায্য করে, আমড়াতে বিভিন্ন দ্রবণীয় ফাইবার রয়েছে, আর এই ফাইবার পাকস্থলীর ক্রিয়া প্রক্রিয়া স্বাভাবিক পর্যায়ে রাখতে ভুমিকা বিশেষ ভুমিকা রাখে, তাই বদ হজম, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্যের মত অস্বস্তিকর রোগ গুলোকে দূরে রাখার জন্য আমড়া অত্তান্ত উপকারি একটি ফল, যা মানব শরীরের জন্য খুবই প্রয়জন ।

আমড়, সর্দি কাশি ও ইনফ্লুঞ্জার সংক্রমণ থেকে বাঁচতে বিশেষ সহায়তা করে, বিভিন্ন ভাইরাসের আক্রমন থেকে রক্ষা করা ছাড়াও আমড়া সর্দি কাশি, ইনফ্লুয়েঞ্জা রোগের জীবাণুর বিরুদ্ধে কাজ করে, যার ফলে নানা সংক্রমণ থেকে সহজেই বেঁচে মুক্তি পাওয়া যায়।

আমড়া আমাদের মুখে রুচি ও ক্ষুধা বৃদ্ধিতে কাজ করে ,আমড়ায় কিছু ভেষজ গুণ রয়েছে , এটি পিত্তনাশক ও কফনাশক, আমড়া খেলে মুখে রুচি ফেরে, ক্ষুধা বৃদ্ধিতে ও সহায়তা করে।

আমড়া আমদের শরীরের ক্যালসিয়ামের চাহিদা মেটাতে বিশেষ ভুমিকা রাখে, মানব শরীরে ক্যালসিয়ামের অভাব হলে হাড়ের রোগ, মাংস পেশীর খিঁচুনি ছাড়াও অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, আমড়া  ক্যালসিয়ামের একটি ভালো উৎস, প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণে আমড়ার সাহায্য নেওয়া যেতে পারে, শিশুর দৈহিক গঠনেও ক্যালসিয়াম খুব দরকারি, তাই শিশুদের এই ফল খেতে উৎসাহিত করুন এবং তা অব্বাসে পরিনত করুন।

আমড়া আয়রন এর অভাব মিটাতে বিশেষ ভুমিকা রাখে, হিমোগ্লোবিন থাকে লাল রক্ত কণিকায়, তাই আয়রন জাতীয় খাবার বেশি খেলে লাল রক্ত কণিকার উৎপাদন বৃদ্ধি পায়, প্রতি ১০০ গ্রাম আমড়ায় ২.৮ মিলিগ্রাম আয়রন থাকে যা দৈনিক আয়রনের চাহিদার ১৫.৫%-৩৫% , সারা শরীরে অক্সিজেন সরবরাহকারী আয়রন সমৃদ্ধ উপাদান হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিনের মাত্রা ঠিক রাখতে এ ফলের বিশেষ গুরুত্ব পূর্ণ ভুমিকা রয়েছে,মানব শরীরের সার্বিক কাজ ঠিকভাবে সম্পন্ন করার জন্যও আয়রনের দরকার হয়।

আমড়া ওজন নিয়ন্ত্রণে ভুমিকা সাহায্য করে , আমড়াতে প্রচুর পরিমাণে ফাইবার বা খাদ্যআঁশ থাকে, প্রতি ১০০ গ্রাম আমড়ায় ২৯ ক্যালরি থাকে, তাই ওজন কমাতে সাহায্য করে আমড়া, এবং বদহজম ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে আমড়া।

আমড়া হৃদরোগ প্রতিহত করতে অনেক গুরুত্ব পূর্ণ অবদান রাখে ,আমড়ায় প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিবিন্ন গবেষণায় দেখা গেছে যে, আমড়া সার্বিক কোলেস্টেরলের মাত্রা কমায়, তাই আমড়া খাওয়া সার্বিক হৃদস্বাস্থ্যের জন্যই অত্তান্ত উপকারী ফল ।

আমড়া অ্যানেমিয়া বা রক্তশূন্যতা দূর করতে সহায়তা করে ,নিয়মিত আমড়া খেলে অ্যানেমিয়া বা রক্তশূন্যতা দূর হয়, তাই মানব শরীরের জন্য আমড়া খাওয়া খুবই দরকার, আমড়ায় প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে হিমোগ্লোবিনের মাত্রা সঠিক পর্যায়ে রাখতে সহায়তা করে, ফলে এটি রক্তস্বল্পতা রোধে কার্যকর ভুমিকা পালন করে।

আমড়া আছে বিশেষ ঔষধি গুনাগুন যা আমাদের ত্বক সুস্থ রাখতে সাহায্য করে, ত্বক, চুল ও নখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আমড়া, ত্বকের ব্রণ কমাতে, ত্বক উজ্জ্বল রাখতে আমড়া দারুণ উপকারী, আমড়ায় প্রচুর ভিটামিন সি রয়েছে যা ত্বক উজ্জ্বল রাখতে খুবই দরকার, তাই ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখতে নিয়মিত আমড়া খাওয়া যেতে পারে।

আমড়া আমাদের দেশের একটি জনপ্রিয় ও মজাদার টক মিষ্টি ফল, আমড়া ফলকে শুধু মজাদার ফল বললে ভুল বলা হবে কেননা এতে রয়েছে অনেক পুষ্টিগুণ, এর উপকারিতার শেষ নেই,তাই নিয়মিত আমড়া খাওয়ার মাধ্যমে পরিবারের সবার পুষ্টির চাহিদা সহজেই মিটাতে পারেন।

ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়ে এই লেখাটি পড়ার জন্য ।

No comments

Powered by Blogger.