Header Ads

Header ADS

শীতে যে খাবার গুলি আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ভালো কাজ করে ।

শীতে যে খাবার গুলি আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ভালো কাজ করে ।

শীতে যে খাবার গুলি আমাদের স্বাস্থ্য সুরক্ষায় ভালো কাজ করে

এখন শীতকাল,শীতে অসুস্থ হয়ে পড়ার যথেষ্ট কারণ রয়েছে এই সময় বেশিরভাগ মানুষ ছুটি কাটানোর পরিকল্পনায় বেশি ব্যস্ত থাকে, স্বাস্থ্যের ব্যাপারে নজর থাকে খুব কম  

কিন্তু শীতকালে সাধারণ সর্দি-কাশি থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্য-সমস্যার বিষয়টিও মাথায় রাখা দরকার

সময় জ্বর, অ্যাজমা, গা-ব্যথা, অসাড় ভাবসহ নানা ধরনের সংক্রমণ দেখা দেয়, ধরনের সমস্যায় আমাদের দেশে চিকিৎসার নানা উপায় আছে

আর চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম,তাই আমাদের শরীর  সুস্থ রাখতে শীতের মৌসুমে কিছু খাবার খেলে কিছু পরামর্শ মেনে চললে সহজেই রোগব্যাধি থেকে সুস্থ থাকা সম্ভব

তাপমাত্রা কম থাকায় শীতে গরম খাবারের প্রতি আমাদের আগ্রহ থাকে বেশী বিষয়টি স্বাভাবিক , তবে শরীর সুস্থ রাখতে আমাদের শরীরের প্রয়োজন অনুযায়ী এসব খাবার আইটেম থেকে যথেষ্ট পুষ্টি পাওয়া যাচ্ছে কি-না তা ভাবতে হবে

শীতকাল সাধারণত দিন খাটো আর রাত দীর্ঘ হওয়ার কারণে ব্যায়াম করা সঠিক খাবার গ্রহণ  আমাদের জন্য কঠিন হয়ে পড়ে তবে এই অভ্যাস আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে তুলতে পারে, এটি সংবেদনশীল করে তুলতে পারে আমাদের অনেক রোগের জন্য,কিন্তু কষ্ট করে হলেও কিছু নিয়ম মেনে আপনার খাবার তালিকায় কিছু পরিবর্তন করে আপনি এই শীতেও থাকতে পারেন দিব্যি সুস্থ

এখানে কিছু খাবার টিপস দেওয়া হলো যা আপনাকে শীতকালীন অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য করবে

আমাদের সুস্থ শরীরের জন্য বাড়াতে হবে ভিটামিন সি' পরিমাণ,মানব শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় ভিটামিন সি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার অভাবে শীতে দুর্বল হয়ে পড়ার সুযোগ তৈরি হয়

ভিটামিন সি আমাদের ত্বকের সুরক্ষায়ও গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে,এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও পরিচিত যা প্রচুর স্বাস্থ্য সমস্যার বিপরীতে শরীরকে সুরক্ষা করে

তাই আমাদের শারীরিক সুস্থতার জন্য এই ঋতুতে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন পেয়ারা, ব্রোকোলি, লেবু, পেঁপে, স্ট্রবেরি, কমলা ইত্যাদি বেশি করে খেতে হবে

 

শীতকালে সুস্থতার জন্য  বেশি করে জিংক গ্রহণ করতে হবে

স্বাস্থবান শরীর প্রতিরোধ ব্যবস্থায় শরীরের জন্য জিংক নামের উপাদানটির প্রয়োজন অনেক বেশী, এর ঘাটতি থাকলে রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে,মানব শরীরে বাসা বাঁধে রোগ ব্যাধি, জিংক মানব শরীরের টিসু বৃদ্ধি তা পুনরুদ্ধারে সাহায্য করে

এই উপাদানটির ঘাটতি পূরণে বেশি করে মাংস, শিম জাতীয় সবজি, বীজ, দুধ, বাদাম, আস্ত শস্যদানা, ডার্ক চকোলেট ইত্যাদি খেতে হবে

শীতের সময় আয়রন সমৃদ্ধ খাবার বেশী গ্রহণ করতে হবে

আয়রন হলো এমন খনিজ যা অক্সিজেন বহন করে সমস্ত শরীরজুড়ে রক্তের লৌহিত কণিকা উৎপাদনসহ বিভিন্ন কাজ করে, আয়রনের অভাবে অ্যানিমিয়া দেখা দেয়, তবে আয়রন সমৃদ্ধ খাবার খেলে সেই সম্ভাবনা অনেকটাই কমে যায়, জন্য খাওয়া যেতে পারে খোলসযুক্ত মাছ, পালং শাক, শিম জাতীয় সবজি, কুমড়া বীজ, ব্রোকোলি ইত্যাদি

শীতকালে ডিম আর মাছ খাওয়া মানব শরীরের জন্য খুবই উপকারি

ডিমে রয়েছে উচ্চ মাত্রার প্রোটিন, সেলেনিয়াম, জিংক, আয়রন, কপার এবং ভিটামিন ডি, বি-, এবং বি-১২, অন্যদিকে, মাছ হলো ওমেগা- ফ্যাটি অ্যাসিড, প্রোটিন এবং ভিটামিন-ডি' বড় উৎস

 ডিম আর মাছে রয়েছে ভালো কোলেস্টেরল, তাই মানব দেহের বিভিন্ন রোগ থেকে হৃদযন্ত্রকে রক্ষাসহ নানা উপকারিতায় এই খাবার গুলি ভালো কাজ করে  তাই আমাদের সুসাস্থের শীতকালে এই খাবার গুলি খাওয়া খুবই প্রয়োজন

শীতের সময় অনেকেই পানি খেতে চান না, কিন্তু সময় শরীর আর্দ্র রাখতে প্রচুর পানি পান করা উচিত, শীতের সময় শরীর শুষ্ক হয়ে যায়, কারণে শরীরে চুলকানি, খসখসে ত্বকের মতো সমস্যা হয়

শীতের এই শুষ্কতা দূর করতে শুধু বাইরে ময়েশ্চারাইজার ব্যবহার করলেই হবে না, ভেতর থেকে শরীরকে আর্দ্র করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা,তাই প্রচুর পানি পান করার পাশাপাশি পুষ্টিকর খাবার, প্রচুর ফল শাকসবজি খেলে শরীর আর্দ্র থাকে

 

ধন্যবাদ,আপনার মূল্যবান সম্য দিয়ে এই লেখাটি পড়ার জন্য

 

No comments

Powered by Blogger.