Header Ads

Header ADS

টমেটোতে আছে স্বাস্থ্য ও পুষ্টি গুন ।


টমেটোতে আছে স্বাস্থ্য ও পুষ্টি গুন

স্বাদে, সৌন্দর্যে আর গুণে ভরা টমেটোর আছে নানা স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টি গুন, টমেটো একটি সুস্বাদু পুষ্টিকর সবজি, টমেটো শীতকালীন সবজি হলেও এখন আমাদের দেশে সারা বছর পাওয়া যায়,তবে শীতকালীন টমেটোরই পরিপুরন স্বাদ পাওয়া যায়,  কাঁচা কিংবা পাকা দুভাবে টমেটো খাওয়া যায়,খাবারের স্বাদ বাড়াতে টমেটোর জুড়ি মেলা ভার, অনেকে আবার সালাদে টমেটো খেয়ে থাকেন বেশ মজা করে, শুধু খাবারে স্বাদই বাড়ায় না, টমেটো থেকে তৈরি হয় নানা রকমের  সস এবং অন্যান্য খাদ্য সামগ্রী । 

টমেটোতে আছে ভিবিন্ন পুষ্টি, যা মানব দেহের জন্য অনেক উপকারি, পুষ্টিতে ভরপুর টমেটো,এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন , সি, কে, ফলেট এবং পটাসিয়াম, টমেটো থেকে আরও পাওয়া যায় থায়ামিন, নায়াসিন, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, ফসফরাস এবং কপার,এ ছাড়া এক কাপের টমেটোর মধ্যেই থাকে দুই গ্রামের মতো ফাইবার, এর মধ্যে অনেকটা পানিও রয়েছে

টমেটো চর্মরোগের জন্য অত্যন্ত কার্যকর উপাদান, আপনার ত্বকে যদি কোনো সমস্যা হয়ে থাকে যেমন চুলকানি ইত্যাদি,ভিবিন্ন প্রক্রিয়াজাত করে টমেটোর ব্যবহার করতে পারেন,চর্মরোগ নিরাময়ে টমেটোর রস ভালো কাজ করে থাকে

টমেটো ত্বকের সৌন্দর্য বাড়ায়, মুখের সৌন্দর্য ধরে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে টমেটো বেশ কার্যকর ভুমিকা রাখে, টমেটোর রস মুখের ত্বক মসৃণ কোমল করে তুলে, বয়স বাড়তে থাকলে মানুষের মুখে যে বয়সের ছাপ পড়ে তা টমেটো দেওয়ার ফলে সেই ছাপ লুকাতে সাহায্য করে
টমেটো উচ্চ রক্তচাপ সহজেই নিয়ন্ত্রণ করে, এটি অত্তান্ত উপকারি একটি সবজি, প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি টমেটো খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অনেক ইতিবাচক ভূমিকা রাখতে সাহায্য করে। 

টমেটো মানব শরীরের রক্তস্বল্পতা দূরীকরণে সাহায্য করে, যাঁরা রক্তস্বল্পতায় ভুগছেন, তাঁদের জন্য টমেটো বেশ উপকারী, প্রতিদিন এক বা দুইবার টমেটো খেলে রক্তস্বল্পতার সমস্যা অনেকটাই দূর হতে পারে

টমেটো সর্দি-কাশি সারাতে বেশ ভালো কাজ করে, শীত কালীন সর্দি-কাশি প্রতিরোধেও টমেটো বেশ কার্যকর ভুমিকা রাখে, সর্দি-কাশি হলে এক বা দুটি টমেটো নিয়ে স্লাইস করে অল্প চিনি বা অল্প লবণ দিয়ে পাত্রে গরম করে স্যুপ তৈরি করে খেতে পারেন,এতে অনেক উপকার পাবেন। 

টমেটো জ্বর নিরাময়ে বিশেষ সহায়ক, মানব দেহের তাপমাত্রা নানান কারণে বাড়তে পারে, সামান্য জ্বর হলে টমেটো খেলে আরাম পেতে পারেন বা সুস্থতা অনুভব করতে পারেন ।

টমেটো মাড়ি থেকে রক্তপাত নিয়ন্ত্রণে সাহায্য করে,ভিটামিন সির অভাবে মাড়ি থেকে যদি রক্তপাত হয় তা সারাতে টমেটো বেশ ভালো কাজ করে , টমেটোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে , তাই প্রতিদিন একটি করে টমেটো খেলে মাড়ি থেকে যদি রক্তপাতের বিষয় থাকে উপকার পাবেন
 নিয়মিত টমেটো খেলে ত্বক সুস্থ থাকে। আর ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত,সূর্যের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে, ফলে ত্বকে বলিরেখা পড়ার পরিমাণ কমে যায়

টমেটোর মধ্যে রয়েছে লাইকোপেন এবং ভিটামিন এ, যা অ্যাজমা নিয়ন্ত্রণে সাহায্য করে, এই রোগকে নিয়ন্ত্রণে রাখতে তাই নিয়মিত টমেটো খেতে পারেন

টমেটো মানব দেহের দুরবল হাড় মজবুত করে, এর মধ্যে রয়েছে  প্রচুর পরিমান ক্যালসিয়াম, যা হাড়ের জন্য অনেক উপকারি, আপনার হাড় দুর্বল থাকলে তবে টমেটো খেতে পারেন

টমেটো সস কেচাপ যেকোনো খাবারের সঙ্গে বিশেষ করে মুখরোচক ভাজাভাজি বা নাশতার সঙ্গে খেলে বেশ মজা লাগে, আজকাল নানা নতুন কায়দার গরুর মাংস, মুরগির মাংস রান্নায় টমেটো সস মেশানো হয়, তাতে স্বাদে ভিন্নতা আসে,খেতেও অনেক সুস্বাদু হয়
তাই শারীরিক সুস্থতার জন্য হলেও নিয়মিত টমেটো খেতে পারেন,এতে বেশ উপকৃত হবেন। 



ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে আমার এই লেখাটি পরার জন্য । 

No comments

Powered by Blogger.