জাম্বুরার অসাধারণ স্বাস্থ্যগুণে অবাক হবেন
জাম্বুরার অসাধারণ স্বাস্থ্যগুণে অবাক হবেন
অতি পরিচিত ফল জাম্বুরা, জাম্বুরাকে অনেক নামেই ডাকা
হয়, বাতাবি লেবু, বাদামি লেবু, ছোলম, বড় লেবু ইত্যাদি।
জাম্বুরা হচ্ছে উপকারি আর পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল, এতে সবচেয়ে বেশি আছে ভিটামিন সি, জাম্বুরায় ভিটামিন সি
রয়েছে ১০৫ মি.গ্রা, কাগজি লেবু, পাতি লেবুতে আছে ৬৩ মি.গ্রাম, এটি ঠাণ্ডাজনিত সমস্যায়
ভালো উপকার পাওয়া যায়।
জাম্বুরা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে,যত প্রকার লেবু আছে তার মধ্যে জাম্বুরা সর্বাপেক্ষা পুষ্টিগুণ সমৃদ্ধ, টক-মিষ্টি রসাল ফল জাম্বুরা প্রচুর পুষ্টিগুণে ভরপুর।
জাম্বুরা পটাসিয়ামের ভালো উৎস, এছাড়া ভিটামিন ‘এ’, ভিটামিন ‘সি’ ছাড়াও অন্যান্য ভিটামিনের
মধ্যে পাইরিডক্সিন, ফলিক এসিড ও থায়ামিন উল্লেখযোগ্য মাত্রায় রয়েছে এতে। সামান্য পরিমাণে ফসফরাস,
আয়রন, ক্যালসিয়াম ও কপার রয়েছে, নানা রকম ফাইটোনিউট্রিয়েন্টসে সমৃদ্ধ এই ফল এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে
কাজ করে, এগুলোর মধ্যে নারিঞ্জেনিন,
ফ্ল্যাভোনয়েড ও
নারিঞ্জিন উল্লেখযোগ্য, জাম্বুরাতে আরো রয়েছে বিটা
ক্যারোটিন, লাইকোপেন, লিউটিন ও জ্যান্থিন।
আসুন জেনে নেই জাম্বুরার গুনাগুণ
জাম্বুরা রোগ প্রতিরোধক ,জাম্বুরাতে প্রচুর ভিটামিন সি রয়েছে। এটি রক্তনালির
সংকোচন-প্রসারণ ক্ষমতা বৃদ্ধি করে এবং ডায়াবেটিস, জ্বর, নিদ্রাহীনতা, পাকস্থলী ও অগ্ন্যাশয়ের
বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে, এছাড়া কোলস্টেরল নিয়ন্ত্রণ করে বিভিন্ন ধরনের
হৃদরোগের হাত থেকে রক্ষা করে জাম্বুরা, তাই মানব দেহকে সুস্থ ও সুন্দর রাখতে
জাম্বুরার কুনো তুলনা হয় না, নিয়মিত জাম্বুরা খেলে কোষ্ঠকাঠিণ্য দূর হয় ও পেটের
নানা রকম হজমজনিত সমস্যার প্রতিকার হয়, এই মৌসুমি ফলটি আপনার হাতের নাগালেই অতি
সহজে পাওয়া যায় , তাই চেষ্টা করুন এই ফলের মৌসুমে পরিবারের সবাইকে নিয়ে নিয়মিত
খাওয়ার, যা আপনার পরিবারের সকলের সাস্থের জন্য আনেক প্রয়োজনীয় একটি ফল ।
হজম সমস্যায় জাম্বুরা খেলে অনেক উপকার পাওয়া যায়, জাম্বুরাতে আছে অনেক ধরনের
ঔষধি গুনাগুন, এটি খাদ্যের সঠিক পরিপাকে সাহায্য করে কোষ্ঠকাঠিণ্য ও ডায়রিয়ার মতো
সমস্যা দূর করে, এর আঁশ পরিপাকতন্ত্রের ক্রিয়া সচল রাখে ও সঠিক মাত্রায় পরিপাক রস
নিঃসৃত করে, ফলে খাদ্যের সর্বোচ্চ পরিপাক হয় এবং হজমের সমস্যা দূর করে।
জাম্বুরা ক্যানসার প্রতিরোধক
জাম্বুরা আমাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার, আশঙ্কা অনেক কমায়, কারণ
জাম্বুরাতে আছে প্রচুর পরিমাণে বায়োফ্লভনয়েড, যা আমাদের ব্রেস্ট ক্যান্সারের হাত
থেকে রক্ষা করে থাকে,এর লিমোনয়েড নামক উপকরণ ক্যানসারের জীবাণুকে ধ্বংস করে ও এর
আঁশ মলাশয়ের ক্যানসার প্রতিরোধ করে।
জাম্বুরা মানব দেহের ওজন হ্রাস করতে সাহায্য করে
জাম্বুরাতে ক্যালরি এবং ফ্যাট কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি ভীষণ রকমের
উপকারী, এ ফলটি ওজন কমাতে সাহায্য করে তাই
যারা একটু মোটা বা অতিরিক্ত ওজন নিয়ে ভাবনায় আছেন তাদের জন্য জাম্বুরা অনেক উপকারী,
এটি দেহের অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে, তাই যাদের নিয়মিত জাম্বুরা খাওয়া
অভ্যাস তাদের শরীরের ওজন কমে এবং তাদের শরীর অন্যদের তুলনায় অনেক সুস্থ থাকে ।
জাম্বুরা মানব শরীরের রক্তচলাচল সহজ করে
জাম্বুরাতে প্রচুর পরিমান পটাশিয়াম রয়েছে, যা হার্টের রুগীদের বা যাদের রক্তে
বেশী চর্বি আছে তাদের জন্য অত্তান্ত প্রয়োজনীয় এই মৌসুমি ফল এটি নিয়মিত খাওয়া
অত্তান্ত জরুরি, এটি আমাদের ধমনির আয়তন বৃদ্ধি করে রক্ত চলাচলের পথকে সুগম করে,
ফলে দেহের বিভিন্ন প্রান্তে অক্সিজেন পৌঁছানো সহজ হয়, যা হৃৎপিণ্ডের ওপর চাপ কমায়
এবং স্ট্রোক, হার্ট অ্যাটাক ও অ্যাথেরো সক্লেরোসিসের আশঙ্কা হ্রাস করে।
জাম্বুরা মানব দেহের মজবুত হাড় গঠনে সাহায্য করে
আমাদের দেহে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও সোডিয়ামের অভাব হলে অস্টিওপোরোসিসসহ হাড়ের নানাবিধ রোগ দেখা
দেয়, জাম্বুরাতে এই খনিজ উপাদানসমূহ পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, তাই সুস্থ হারের
জন্য নিয়মিত এই মৌসুমি জাম্বুরা খাওয়ার
রয়েছে অনেক গুরুত্ব ।
জাম্বুরার ঔষধি উপাদানে মানব শরীর বুড়িয়ে যাওয়া রোধ করে
আমরা অনেকেই একটা সময়ে বয়সের চাপ নিয়ে চিন্তিত হই যা আমাদের ছেহারায় প্রকাশ
পায়, নিয়মিত জাম্বুরা বা বাতাবি লেবু খাওয়া হলে অকাল বার্ধক্যের চিহ্নসমূহ হতে সহজে
মুক্তি পাওয়া যায়, এছাড়া জাম্বুরায় স্পারমেডিন নামক একটি বিশেষ উপাদান রয়েছে। এটি
বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে।
ধন্যবাদ , আপনার মূল্যভান সময় দিয়ে এই লেখাটি পড়ার জন্য ।


No comments