ফুলকপির কিছু অবাক করা স্বাস্থ্য উপকারিতা
ফুলকপির কিছু অবাক করা স্বাস্থ্য উপকারিতা
শীতের মৌসুমে ফুলকপি খাবেন না তা কি হয় ,ফুলকপি এমন এক সবজি
যা পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস, সাধারণত ফুলকপির ফুল অর্থাৎ
সাদা অংশটুকুই খাওয়া হয়, সাদা অংশের চারপাশে ঘিরে
থাকা ডাঁটা এবং পুরু, সবুজ পাতা দিয়ে স্যুপ রান্না করা হয় অথবা ফেলে দেওয়া হয়, পাতা দিয়ে ঘিরে থাকা সাদা অংশটুকু
দেখতে ফুলের মতো বলেই ফুলকপির এমন নামকরণ করা হয়েছে, এতে প্রচুর পরিমাণ
ফাইটোক্যামিকাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা হৃদরোগ এবং ক্যান্সারসহ বিভিন্ন
রোগের ঝুঁকি কমাতে পারে।
ফুলকপি শুধু স্বাদের জন্যই নয়, এতে থাকা সালফার সুস্বাস্থ্য ধরে রাখার জন্য উপকারী, যকৃৎ থেকে ক্ষতিকর বিষাক্ত উপাদান দূর করে মানব শরীর সুস্থ রাখতে পারে ফুলকপি,
ফুলকপির বিশেষ কিছু গুণ আছে, যা সবার জেনে রাখা ভালো , ফুলকপি আপনার ডায়েট যোগ
করলে অবিশ্বাস্যভাবে সহজেই ওজন হ্রাস সহ নানা রুগ থেকে মুক্তি পাওয়া যায় ।
আপনার প্রয়োজন এমন প্রায় প্রতিটি ভিটামিন এবং খনিজ পদার্থের একটি চমৎকার উৎস
হচ্ছে ফুলকপি, এক কাপ কাঁচা ফুলকপিতে (১২৮ গ্রাম) আছে ২৫ ক্যালোরি, এছাড়াও ফাইবার,
ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি ৬, ফোলেট, প্যানটোথেনিক অ্যাসিড,
পটাসিয়াম, মাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস
ইত্যাদি গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল আছে।
কোলস্টেরল কমায়, এতে প্রচুর ফাইবার আছে, যা শরীরে কোলস্টেরলের মাত্রা
ঠিক রাখতে সাহায্য করে।
ওজন কমাতে, গবেষণায় দেখা গেছে, ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে, ওজন কমায় এবং সর্দি-কাশিসহ নানা রোগ প্রতিরোধ করে।
হাড় ও দাঁত শক্ত করে, ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও
ফ্লোরাইড, এর ক্যালসিয়াম হাড় শক্ত করে।
ক্যানসার প্রতিরোধ করে, ফুলকপি অ্যান্টিঅক্সিডেন্টের একটি দুর্দান্ত উৎস, যা আপনার দেহ কোষকে
ক্ষতিকারক মুক্ত রেডিকেল এবং প্রদাহ থেকে রক্ষা করে, ফুলকপিতে গ্লুকোসিওনোলেটস এবং
আইসোথোস্যানিয়েট নামে দুটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা ক্যান্সার কোষের বৃদ্ধি
হ্রাসে প্রভাব রয়েছে, ফুলকপিতে ক্যারোটিনয়েড এবং ফ্ল্যাভোনিয়েড
অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে, যা ক্যান্সারের বিরোধী প্রভাব রয়েছে এবং হৃদরোগসহ অন্যান্য অসুবিধার ঝুঁকি
কমাতে পারে , মারাত্মক ক্যানসার প্রতিরোধ করতে পারে ফুলকপি
এতে আছে সালফোরাপেন, যা ক্যানসার কোষকে মেরে
টিউমার বাড়তে দেয় না, স্তন ক্যানসার, কোলন ও মূত্রথলির ক্যানসারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও
আছে ফুলকপির।
হৃদ্যন্ত্রের জন্য উপকারী, ফুলকপি হৃদ্যন্ত্রের জন্য ভালো, এতে যে
সালফোরাপেন আছে, তা হৃদ্রোগের বিরুদ্ধে লড়তে পারে।
রোগ প্রতিরোধ করে, ফুলকপিতে আছে ভিটামিন ‘বি’, ‘সি’ ও ‘কে’, যা এ সময়ের সর্দি, ঠান্ডা, কাশি জ্বর ভাব, নাক বন্ধ হয়ে যাওয়া, গা-ব্যথা দূর করতে সাহায্য
করে, এ ছাড়া ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধেও অংশ নেয়।
শক্তি জোগায়: এই সবজিতে আছে প্রচুর আয়রন। রক্ত তৈরিতে আয়রন রাখে গুরুত্বপূর্ণ
অবদান, গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য ফুলকপি অত্যন্ত
জরুরি।
চুল ও ত্বকের জন্য উপকারী: কম ক্যালরিযুক্ত ও উচ্চমাত্রার আঁশসমৃদ্ধ ফুলকপি
চুল ভালো রাখে, ত্বকের সংক্রমণও প্রতিরোধ করে, এবং ফুলকপি পরিপাকতন্ত্রকে ভালো
রাখতে সাহায্য করে।
দৃষ্টিশক্তি বাড়ায়: চোখের যত্নে ফুলকপির কোনো তুলনা হয় না, ফুলকপিতে থাকা
ভিটামিন ‘এ’ চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, চোখ সুস্থ রাখতে বেশি করে ফুলকপি খাওয়া উচিত।
তাই মানব শরীর সুস্থ রাখতে শীতকালে প্রতিদিনের সবজির তালিকায় ফুলকপি রাখুন,
এতে সুস্থ ও সুন্দর জীবন অনুভব করা যায় ।
ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়ে এই লেখাটি পড়ার জন্য ।


No comments