Header Ads

Header ADS

জিরা পানি পানের স্বাস্থ্য উপকারিতা



জিরা পানি পানের স্বাস্থ্য উপকারিতা


জিরা পানি তৈরি করা যায় খুব কম সময়ে, আর তা দারুণ কার্যকরী, ওজন কমানোর পাশাপাশি সার্বিক স্বাস্থ্যের উপকারে আসে এই পানীয়টি।

খাবারের স্বাদ ও গন্ধ বৃদ্ধিতে জিরা অতুলনীয়, কিছুটা ঝাঁঝালো স্বাদ হলেও এর রয়েছে অনেকগুলো স্বাস্থ্যগুণ, জিরার পানি শুধু স্বাস্থ্যের জন্য উপকারী নয় ত্বকের জন্যও বেশ ভাল।
এটি ডায়াবেটিস, টিউমার এবং মাইক্রোবিয়াল ইনফেকশন দূর করে থাকে, প্রাচীণকালে অনেক রোগের চিকিৎসা হিসেবে এই পানি পানের পরামর্শ দেওয়া হত, আসুন তাহলে জেনে নেওয়া যাক এই জিরা পানির স্বাস্থ্যগুণ  যা আপনার স্বাস্থ্যের জন্য অত্তান্ত প্রয়জনিও ।

স্বাস্থ্য উপকারিতা

জিরা হজম সক্তি বাড়িয়ে হজমক্ষমতাকে সটীক ভাবে পরিচালনা করে, জিরার থাইমল এবং অন্যান্য উপাদান খাবার হজম করার শক্তি বৃদ্ধি করে থাকে, এটি পাচনশক্তি বৃদ্ধিতেও সহায়ক ভূমিকা পালন করে, এক চা চামচ জিরা এক গ্লাস পানিতে জ্বাল দিন, বাদামী রং হয়ে আসলে চুলা বন্ধ করে দিন, ঠান্ডা হয়ে গেলে এটি পান করুন, এটি দিনে তিনবার পান করুন, এটা পেট ব্যথা কমাতে সাহায্য করে এবং হজমশক্তি বৃদ্ধি করে আপনার শরীর কে সুস্থ রাখতে সহায়তা করে ।

রক্তস্বল্পতা দূরীকরণ, শরীরের জন্য জরুরী অন্যতম মিনারেল আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে যা অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে, জিরাতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে, নিয়মিত জিরা পানি পানে রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।  

জিরা ক্যান্সার প্রতিরোধ করে মানব শরীর সুস্থ রাখতে সাহায্য করে, বেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, পাকস্থলি ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে জিরা পানি, Cancer Research Laboratory of Hilton Head Island, South Carolina, USA এর মতে জিরার উপাদানসমূহ ক্যান্সার প্রতিরোধ করে থাকে, প্রতিদিনের রান্নায় কিছু পরিমাণের জিরা মিশিয়ে নিন এবং তা নিয়মিত করার চেষ্টা করুন আপনার শরীর সুস্থ রাখুন ।

জিরা ঘুমের জন্য অত্তান্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে, আমাদের অনেকেরি রাতে ঘুম কম হয়,যা মানব সাস্থের জন্য অনেক ক্ষতির কারন হতে পারে, নিয়মিত জিরা খেলে হতে পারে এর সমাধান, এক চামচ জিরা গুঁড়ো এবং একটি কলা মিশিয়ে নিন।, এটি নিয়মিত রাতে বিছানায় যাওয়ার ৩০ মিনিট আগে খাওয়ার অব্বাস করুন, এটি ভাল ঘুমাতে সাহায্য করবে।

কোষ্ঠকাঠিন্য দূর করতে জিরার আছে অনেক গুন, আমরা অনেকেই এই সমস্যায় ভুক্তবুগি , কিছু পরিমানের জিরা ভেজে গুঁড়ো করে নিন, এবার এটি পানি অথবা মধুর সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন, এছাড়া জিরার চা পান করতে পারেন, এমনকি জিরা পানি ও আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে দিবে।

গলা ব্যথা দূর করতে জিরার আছে অনেক ভুমিকা, যদি আপনার গলা ব্যথা হয় এই জিরা দিবে আপনাকে গলা ব্যথা থেকে সস্থি, গলা ব্যথা কমাতে জিরা পানি সাহায্য করে থাকে, কিছু পরিমাণে জিরা পানিতে ফুটিয়ে নিন, এবার এটি দিয়ে কিছুক্ষণ কুলিকুচি করুন, এটি আপনার গলা ব্যথা কমাতে সাহায্য করবে এবং গলা ব্যথা সমস্যা থেকে আপনাকে সুস্থ করে তুলবে ।

জিরা ডিটক্স হিসেবে কাজ করে আপনার সরিরকে সুস্থ রাখতে সাহায্য করে, জিরা পানিতে ফাইবার বেশি থাকায় তা শরীর থেকে টক্সিন দূর করতে কাজে আসে, এছাড়া তা ডিহাইড্রেশন দূর করে শরীর ঝরঝরে করে, জিরা মেটাবলিজম বৃদ্ধি করে খাবারের রুচি হ্রাস করে থাকে, শুধু তাই নয় এটি রক্তে বিষাক্ত পদার্থ দূর করে থাকে, তাই নিয়মিত জিরা পানি পান করলে মানব শরীরের ওজন কমাতে সাহায্য করে থাকে, এতে ওজন কমে।

জিরা পানি পান করতে চাইলে প্রথমে এক গ্লাস পানিতে দুই চা চামচ জিরা দিয়ে ফুটিয়ে নিন ১০ মিনিট, এরপর এই পানি ঠাণ্ডা করে নিয়মিত পান করুন ।

ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়ে এই লেখাটি পড়ার জন্য । 


No comments

Powered by Blogger.