The health benefits of eating eggplant ,বেগুন খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
The health benefits of eating
eggplant
বেগুন খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
The
vegetable content is best, eggplant strengthens the bones of the body.
বেগুন এর উদ্ভিজ্জ আমিষ শরীরের হাড়কে শক্তিশালী করে।
Eggplant is a very tasty and extravagant vegetable to us, eggplant is
available in our country all year long, many of us eat eggplant in many ways,
but on rainy days, fried eggplant with sourdough or broth with white rice, many
prefer to eat eggplant as a salad. However, eggplant is a very beneficial
vegetable, nutrients are not even compared to nutrients, and eggplant has a
high level of fiber. atiya food material, which removes indigestion, eggplant
contains more vitamin A, B, C, carbohydrates, fat, protein, iron, eggplant and
vegetable protein in the body strengthens bones.
বেগুন খাওার স্বাস্থ্য উপকারিতা
বেগুন আমাদের কাছে খুবই সুস্বাদু এবং অতিপরিচিত একটি সবজি , বেগুন সারা বছরই আমাদের দেশে পাওয়া যায় , আমরা অনেকে অনেক ভাবেই বেগুন খেয়ে থাকি,তবে বর্ষার দিনে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা অথবা সাদা ভাতের সঙ্গে ঝাল ঝাল বেগুন ভর্তা খেতে অনেকেই পছন্দ করেন , তরকারি হিসেবেও বেগুন খাওয়া হয় তবে বেগুন খুবই উপকারী একটি সবজি, পুষ্টিগুণের দিক থেকেও বেগুনের তুলনা হয় না, বেগুনে রয়েছে উচ্চমাত্রার আঁশ-জাতীয় খাদ্য উপাদান, যা আমাদের বদ হজম দূর করে, বেগুন আরো রয়েছে ভিটামিন এ, বি, সি, শর্করা, চর্বি, আমিষ, আয়রন, বেগুন এর উদ্ভিজ্জ আমিষ শরীরের হাড়কে শক্তিশালী করে।তবে অনেকেই হয়তো জানেন না যে এই সবজির রয়েছে বহুমাত্রিক গুণাগুণ, এতে রয়েছে প্রচুর পরিমাণে উপকারি খাদ্য উপাদান, যেমন প্রতি ১০০ গ্রাম বেগুনে রয়েছে ,খাদ্যশক্তি- ২৫ লোক্যালরি, শর্করা- ৫.৮৮ গ্রাম, চিনি- ৩.৫৩ গ্রাম, খাদ্যআঁশ- ৩ গ্রাম, চর্বি- ০.১৮ গ্রাম, আমিষ- ০.৯৮ গ্রাম, থায়ামিন- ০.০৩৯ মিলিগ্রাম, রিবোফ্লেভিন- ০.০৩৭ মিলিগ্রাম, নিয়াসিন- ০.৬৪৯ মিলিগ্রাম, প্যানটোথেনিক অ্যাসিড- ০.২৮১ মিলিগ্রাম, ভিটামিন বি৬- ০.০৮৪ মিলিগ্রাম, ফোলেট- ২২ আইইউ, ভিটামিন সি- ২.২ মিলিগ্রাম, ভিটামিন ই- ০.৩ মিলিগ্রাম, ভিটামিন কে- ৩.৫ আইইউ, ক্যালসিয়াম- ৯ মিলিগ্রাম, আয়রন- ০.২৩ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম- ১৪ মিলিগ্রাম, ম্যাংগানিজ- ০.২৩২ মিলিগ্রাম, ফসফরাস- ২৪ মিলিগ্রাম, পটাশিয়াম- ২২৯ মিলিগ্রাম এবং জিংক- ০.১৬ মিলিগ্রাম ।
বেগুন খেলে হৃদপিন্ড ভাল থাকে, বেগুন ফাইবার, ভিটামিন বি ১, বি ৬, বি ৩, সি, কে তে ভরপুর থাকে, এতে ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে যা, হৃদপিন্ডের জন্য উপকারী একটি খাবার,হৃদপিন্ডের জন্য অপরিহার্য ফ্ল্যাভোনয়েড যা বেগুনেই বিদ্যমান থাকে, তাই নিয়মিত বেগুন খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় অনেক ক্ষেত্রে।
বেগুনে ডায়বেটিস প্রতিরোধ করে, বেগুনে উচ্চ মাত্রার ফাইবার ও কম দ্রবণীয় কার্বোহাইড্রেট থাকে বলে রক্তের গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রার সমস্যা আছে যাদের তাদের জন্য এটি উপকারী খাবার, বেগুনে উচ্চ মাত্রায় আঁশ এবং কম পরিমাণে দ্রবণীয় শর্করা থাকে ফলে ডায়বেটিস প্রতিরোধের কাজেও বেগুন ভালো ভূমিকা রাখে ।
বেগুন মস্তিষ্কের উন্নতি ঘটাতে সাহায্য করে মস্তিষ্ক সুস্থ রাখে , বেগুনের ফাইটোনিউট্রিয়েন্ট জ্ঞানীয় দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং সর্বদা মানসিক স্বাস্থ্যের জন্যই উপকারী, এই উপাদানটি মস্তিষ্ককে রোগ ও টক্সিন থেকে মুক্ত থাকতেও সহায়ক এবং মস্তিষ্কে রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সাহায্য করে।
বেগুনের পুষ্টি গুনে ত্বক ও চুল ভাল থাকে, বেগুন ভিটামিন এ, সি, ই এবং কে সমৃদ্ধ সবজি, ভিটামিন এ চোখের পুষ্টি জোগায়, চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে, আর ভিটামিন সি ত্বক, চুল, নখকে করে মজবুত, দেহে রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে কাজ করে ভিটামিন ই ও কে, এই ভিটামিন চারটি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতাকে করে বহুগুণে কার্যকর।
বেগুন মানব শরীরের রক্ত বাড়াতে সাহায্য করে,বেগুনে আয়রনও রয়েছে অনেক মাত্রায়, যা রক্ত বাড়াতে সাহায্য করে, তাই রক্তশূন্যতার রোগীরাও খেতে পারে এই সবজি, এতে চিনির পরিমাণ খুবই সামান্য,তাই ডায়াবেটিসের রোগী, হৃদরোগী ও অধিক ওজন সম্পন্ন ব্যক্তিরা নিশ্চিন্তে খেতে পারে বেগুনের তরকারি।
আমাদের শরীর সুস্থ থাকার জন্য বেগুন বেগুন খাওয়া খুবই প্রয়োজন,বেগুনে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট দেহের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে, এবং বেগুনের খোসায় এমন এক ধরনের উপাদান থাকে যা মস্তিষ্কের কোষের জন্য প্রয়োজনীয়, বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতি কমে যাওয়ার সমস্যা দূর করতেও নিয়মিত খেতে পারেন বেগুন।
বেগুন আমাদের পেটে মেদ জমতে দেয় না , তাই ডায়েট চার্টে নিশ্চিন্তে রাখতে পারেন বেগুন,বেগুনে থাকা প্রাকৃতিক ফাইবার খাবার দ্রুত হজম করতে সাহায্য করে।
বেগুন বুড়িয়ে জাওয়া রোধ করে , নিয়মিত বেগুন খেলে শরীরের কোষ অকালে বুড়িয়ে যাওয়া থেকে রক্ষা পায়,তাই আমাদের সুন্দর ও স্বাস্থ্যকর ত্বকের জন্য বেগুন খাওয়া জরুরি, এবং বেগুনে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও বিভিন্ন দরকারি পুষ্টি উপাদান, এগুলো মানব দেহের হাড় সুস্থ রাখে ও জয়েন্টের ব্যথা দূর করেএবং হৃদযন্ত্র ও লিভারের সুস্থতায় নিয়মিত বেগুন খুবই দরকার।
খাদ্যগুণের পাশাপাশি বেগুনের রয়েছে কিছু ভেষজগুণও,যেমন , আগের দিন সন্ধ্যাবেলা বেগুন সেদ্ধ করে পরদিন এর শাঁস মধু মিশিয়ে খেলে অনিদ্রা দূর হত, এবং বেগুন পোড়ানো ছাই গায়ে মাখলে চুলকানি ও চর্মরোগ সেরে যায়।
বেগুন সেদ্ধ করে এর পুলটিস দিলে বিষফোঁড়া তাড়াতাড়ি পেকে যায়, রোজ সকালে খালি পেটে বেগুন পুড়িয়ে এর সাথে গুড় মিশিয়ে খেলে ম্যালেরিয়ার কারণে লিভার বড় হয়ে যাবার ঝুঁকি কমে যায় , তাই এত গুনি এই সবজি টাকে আমাদের অবহেলা করা টিক হবেনা , আমাদের দেশে সারা বছরই এই গুনি সবজিটি পাওয়া যায়, তাই ইচ্ছে করলেই আমরা এই সবজি থেকে আমাদের স্বাস্থ্য সুবিদা নিতে পারি ।
ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়ে এই লেখাটি পড়ার জন্য ।


No comments