Header Ads

Header ADS

আঙ্গুর মানব দেহের জন্য অত্তান্ত উপকারি একটি পুষ্টিকর ফল



আঙ্গুর মানব দেহের জন্য অত্তান্ত উপকারি একটি পুষ্টিকর ফল

আঙ্গুর মানব দেহের জন্য অত্তান্ত উপকারি একটি পুষ্টিকর ফল,আঙ্গুর পৃথিবীর প্রায় বেশিরভাগ মানুষ আঙ্গুর খেতে পছন্দ করে, সব ফলের মধ্যে আঙ্গুর ফল একটু অভিজাত বলেই গণ্য করা হয়, অন্যান্য ফলের চেয়ে আঙ্গুরের দামও বেশি, বিভিন্ন দেশের নানারকম মুখরোচক রান্নায় আঙ্গুর বা কিশমিশ ব্যবহার হয়,আর কমবেশি অনেকেই জানেন যে আঙ্গুর শুকিয়ে হয় কিশমিশ, যা ছাড়া আপনার শখের খাবারগুলো একদমই বেমানান।

আঙ্গুর পৃথিবীর বিভিন্ন দেশে চাষ করা হয়, সবুজ ,লাল, সাদা, কালছে খয়েরি এমন নানা রঙের আঙ্গুর জন্মায়, এমনকি উন্নত প্রযুক্তি ব্যবহার করার ফলে আজকাল বীচি ছাড়া আঙ্গুর চাষ হয়ে থাকে, সারা পৃথিবীর প্রায় ৭৫.৮৬৬ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে আঙ্গুর চাষ হয়ে থাকে, তবে মোট উৎপাদনের ৭১% ওয়াইন বানাতে,২৭% তাজা ফল হিসেবে এবং শুধু ২% শুকনো ফল হিসাবে ব্যবহার হয়, তাছাড়া কোথাও কোথাও এর পাতাও খাওয়া হয়।

আঙ্গুর ফল যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কারন এতে আছে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট এবং স্বাস্থ্য ঠিক রাখার জন্য দরকারি খনিজ ও ভিটামিন সমূহ,যা মানব দেহের জন্য অত্তান্ত গুরুত্ব পূর্ণ, আঙ্গুরে রয়েছে ভিটামিন কে, সি, বি১, বি৬ এবং খনিজ উপাদান ম্যাংগানিজ ও পটাশিয়াম যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, সুস্বাদু এই আঙ্গুর ফল দিয়ে জ্যাম-জেলি, জুস, ওয়াইন ইত্যাদি তৈরি করা হয়।

শুধু সুস্বাদু ফল হিসেবেই নয়, আঙ্গুরে রয়েছে অসাধারন অনেক স্বাস্থ্য উপকারিতা, আঙ্গুর কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, অ্যাজমা ও হৃদরোগের মতো রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে, এছাড়া উচ্চ রক্তচাপ, ডায়রিয়া, ত্বক ও মাইগ্রেনের সমস্যা দূর করতেও আঙ্গুর সহায়তা করে।
আঙ্গুর চোখের স্বাস্থ্য ভাল রাখতে অসাধারন ভুমিকা রাখে,বয়সজনিত কারণে যারা চোখের সমস্যায় ভুগছেন, তাদের জন্য ভালো দাওয়াই এই ফল,তাই চেষ্টা করুন বাড়িতে বয়স্করা বেশিবেশি আঙ্গুর খাওয়ার জন্য।

আঙ্গুর কোলেস্টেরলের মাত্রা কমাতে কার্যকরী ভুমিকা রাখে,আঙ্গুরে টরোস্টেলবেন নামে এক ধরনের যৌগ থাকে, যা কোলস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, এতে আপনার হার্ট সুস্থ থাকবে।
আঙ্গুর মানুষের কোষ্ঠকাঠিন্য রোধ করে সুস্থতা এনে দেয়,কোষ্ঠকাঠিন্য রোধে আঙ্গুর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কেননা এতে রয়েছে অর্গানিক এসিড, ফাইবার, সেলুলাস ও চিনি যা কোষ্ঠকাঠিন্য রোধে সহায়ক, যদি নিয়মিত আঙ্গুর খাওয়া হয় তাহলে বদহজম থেকে মুক্তি পাওয়া যায়, এছাড়া আঙ্গুরে ফাইটোনিউট্রিয়েন্টস বিদ্যমান থাকে, যা নিয়মিত রক্ত সঞ্চালনে সহায়ক ও ইনসুলিন বৃদ্ধি করে।

আঙ্গুর ক্যান্সার রোধ করেতে বিশেষ ভুমিকা পালন করে, আঙ্গুর সাধারণত আমরা অন্যান্য ফলের মতো খেয়ে থাকি বা জুস করে খেয়ে থাকি, আঙ্গুরের এই জুসে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফামিটরির মতো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যা আমাদের অঙ্গপ্রত্যঙ্গের প্রদাহ দূর করে থাকে, সাধারণত এই প্রদাহ ক্যান্সার রোগ জন্মের অন্যতম প্রধান কারণ, আঙ্গুরের জুসে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফামিটরির মতো গুরুত্বপূর্ণ উপাদান থাকার কারনে আমাদের অঙ্গপ্রত্যঙ্গের ক্যান্সার প্রতিরোধ করতে বিশেষ ভুমিকা রাখে।

আঙ্গুর বার্ধক্য রোধ করতে সহায়তা করে এবং ত্বককে সুরক্ষিত রাখে, আঙ্গুরে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, যা আপনার বার্ধক্য রোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে, শরীরের ফ্রি রেডিকেলস ত্বকে বলিরেখা ফেলে দেয়, আঙ্গুরে থাকা ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট এই ফ্রি রেডিকেলের বিরুদ্ধে লড়ে, শরীরে বয়সের ছাপ পড়া প্রতিরোধ করে, এবং আঙ্গুরে মধ্যে থাকা ফাইটো কেমিক্যাল ও ফাইটো নিউট্রিয়েন্ট আমাদের ত্বকের সুরক্ষায় বিশেষ কাজ করে, এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি,এটি আমাদের ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখে।  

আঙ্গুর কিডনির জন্য খুবই ভাল,আঙ্গুরের সব ভিটামিন উপাদানগুলো ক্ষতিকারক ইউরিক অ্যাসিডের মাত্রা সহনশীল অবস্থায় রাখে, সেই সঙ্গে আমাদের কিডনির রোগ-ব্যাধির বিরুদ্ধেও কাজ করে আমাদের শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে, এছাড়া আঙ্গুর আমাদের মাইগ্রেনের সমস্যা রোধ করে।
আঙ্গুর মাথাব্যথা দূর করে সুস্থ করে তুলে, মাথাব্যথা দূর করতেও আঙ্গুরের তুলনা হয় না, হঠাৎ করে মাথাব্যথা শুরু হয়ে গেলে আপনি ঔষধ না খেয়ে আঙ্গুর খেলে আরাম বোধ হয়,এতে করে মাথাব্যথায় যন্ত্রণা কিছুটা হলেও কম বোধ হয়।

আঙ্গুর অ্যাজমা প্রতিরোধ করতে সহায়তা করে, আঙ্গুরের ঔষধি গুনাগুন অনেক যা বলে শেষ হবার নয়,  আঙ্গুরের এই ঔষধি গুণের কারণে এটি অ্যাজমার ঝুঁকি থেকে আমাদেরকে রক্ষা করে এবং আমাদের শরীরে ফুসফুসে আর্দ্রতার পরিমাণ বাড়ায়, এবং তা থেকে আমাদেরকে সুস্থতা এনে দেয়।

আঙ্গুর হারের গঠন বা হার সক্ত করতে বিশেষ ভুমিকা রাখে ,আঙ্গুরে প্রচুর পরিমাণে আয়রন ও ম্যাংগানিজের মতো খনিজ পদার্থ থাকে, যা হাড়ের গঠন ও হাড় শক্ত করতে কাজ করে,আঙ্গুরের ফাইটোনিউট্রিয়েন্টস নিয়মিত রক্ত সঞ্চালনের সহায়ক।

তাই মানব শরীর সুস্থ রাখতে এই ফলটির তুলনা হয় না, আপনার সুস্থ শরীরের জন্য নিয়মিত আঙ্গুর খাওয়া প্রয়োজন ।

ধন্যবাদ, আপনার মূল্যবান সময় দিয়ে এই লেখাটি পড়ার জন্য ।

No comments

Powered by Blogger.